,

বলিউড অভিনেত্রী দিশার বাড়িতে গুলি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলির ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার উত্তর প্রদেশে অভিনেত্রীর বাড়িতে এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হামলার দায় স্বীকার করেছে রোহিত গোদারা ও গোল্ডি ব্রার চক্র। এক ফেসবুক পোস্টে চক্রের সদস্য বীরেন্দ্র চরণ বলেন, কোনো রকম দেবতার অসম্মান মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, এবার শুধু ট্রেলার ছিল। এরপর কোনো অসম্মান করা হলে কাউকে জীবিত ছাড়া হবে না।

পোস্টে দাবি করা হয়, আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজকে অসম্মান করেছেন দিশা। এই বার্তা শুধু তার একার জন্য নয়, বরং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সবার জন্য সতর্কবার্তা। কেউ বাড়াবাড়ি করলে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

এই ঘটনায় দিশার বাবা জগদিশ পাটানি মামলা দায়ের করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পাঁচটি দল গঠন করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট