রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘ঘটনাস্থল এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলছে। এ কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশ দিয়ে যান চলাচল করছে। এ সময় নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস পাশ কাটতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের