রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

news-image

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে লাশ নেওয়া হয় চারুকলা বিভাগ প্রাঙ্গণে। এর পর লাশ পাবনার সদর এলাকায় গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানাজায় জাবি উপাচর্য (ভিসি), উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘শেষ পর্যন্ত আমাদের সবাইকে চলে যেতে হবে। সততা স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা অনেক সুন্দর হবে। সেটা অনেক স্বস্তির কারণ হবে। সবাই তার জন্য দোয়া করবেন।’

শিক্ষিকার মৃত্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘নির্বাচন কমিশন যেহেতু দায়িত্বে আছেন, দয়া করে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলুন। আমার পরামর্শ হচ্ছে, আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া। আমরা যাতে স্বস্তির সঙ্গে কাজ করতে পারি।’

এর আগে বৃহস্পতিবার প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌস সকালে সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালনের জন্য।কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের