মিরসরাইয়ের সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ, আহত ৪
আমাদের ব্রাহ্মণবাড়িয়া সেপ্টেম্বর ১২, ২০২৫
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।