,

অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

news-image

​ স্পোর্টস ডেস্ক : নেপালের ত্রিভুবন বিমানবন্দরে প্রবেশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা

নেপালে আটকেপড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বৃহস্পতিবার দেশে ফিরছে। আজ বেলা সাড়ে ১১টার পর নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরবে জাতীয় দলের ফুটবলাররা।

জানা গেছে, বাফুফে, কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে আসছেন বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে।

দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছে বাংলাদেশ দল। গত শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে গত মঙ্গলবার নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি নেপালের সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয়। ওইদিনই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে খেলোয়াড়রা বাধ্য হয়ে কাঠমান্ডুর হোটেলে অবস্থান করতে থাকেন। গত দুই দিন হোটেলেই বন্দী অবস্থায় সময় কাটাতে হয় জামালদের।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই