রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাদিক-ফরহাদদের দোয়া-মোনাজাত

news-image

ঢাবি প্রতিনিধি : রাজধানীর রায়েরবাজার কবরস্থানে একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতারা। আজ বৃহস্পতিবার সকালে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করা হয়।

এ সময় প্যানেল নেতারা জানান, শহিদদের আদর্শ ও আকাঙ্ক্ষা ধারণ করেই তারা তাদের কার্যক্রম শুরু করছেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাইয়ের শহিদদের স্বপ্নের একটি বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে তারা কাজ করতে চান।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছেন, সবার ইশতেহার মূল্যায়ন করেই আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।’

ডাকসুর জিএস এস এম ফারহাদ বলেন, ‘আমরা শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কাজ করতে চাই। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, হিজাব ইস্যুতে ভারতীয় কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের