,

স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকালে তিনি সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য উনারা সিঙ্গাপুর গিয়েছেন।’

তিনি বলেন, ‘সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশে রওনা হন তারা। তবে তারা কতদিন সেখানে অবস্থান করবেন, তা এখনও জানানো হয়নি।’

প্রসঙ্গত, সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট