,

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল ইসি

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে। আজ বুধবার নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এতে মোট ভোটকক্ষ দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

ইসি সচিব বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার ৪২ হাজর ৬১৮টি হয়েছে। আজ যে তালিকা প্রকাশ করা হলো তার ওপর দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে ২০ অক্টোবর।’

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সব কাজ এগিয়ে নিচ্ছে ইসি।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই