,

ঢাবি শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছে: শিবির সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৫ বছর যে ফ্যাসিবাদী সংস্কৃতি কায়েম ছিল, তা এবার ভেঙে পড়েছে। এই দীর্ঘ সময়ের ব্যবধানের পরে অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের নেতাকে বেছে নিয়েছে। শিক্ষার্থীরা এবার নিজেদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার পর ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

শিবিরের সভাপতি বলেন, ফ্যাসিবাদ পতনের পর শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি দেখা গেছে, তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, এই আনন্দ শুধু ঢাবি শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরে থাকা মানুষের মধ্যেও উৎসাহ সৃষ্টি করেছে।

এসময় শিবির সভাপতি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে উদারতা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে ভালোবাসাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই