,

টিএসসি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে প্রার্থী ও ভোটারদের কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে দুপুরে টিএসসি কেন্দ্রে লিফলেট বিতরণ নিয়ে ব্যাপক হট্টগোল দেখা দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন শিবিরের প্রার্থীরা লিফলেট বিতরণ করলে প্রশাসন বাধা দেয় না, কিন্তু আমরা আসার পর বাধা দিচ্ছে।

এরপর তারা ‘রাজাকারের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দিতে চলে যান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট