,

শ্রদ্ধা জানাতে বদরুদ্দীন উমরের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে কাল

news-image

নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে লেখক, গবেষক কমরেড বদরুদ্দীন উমরের মরদেহ শহীদ মিনারে রাখা হবে আগামীকাল সোমবার। আজ রবিবার জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিন দুপুর দেড়টায় জোহরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে আজ রবিবার সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই