,

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা দেখি না, তবে উদ্বিগ্ন : মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা না থাকলেও কিছুটা উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। জাতীয় নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত নই তবে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।’

কাল অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে মহাসচিব বলেন, ‘কালকের সম্মেলনের জন্য নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই