,

স্বর্ণের ভরি ১ লাখ ৮১ হাজার ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।

আজ রবিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় বাজুস। আগামীকাল থেকেই নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকা।

দেশে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা।

এর আগে গত ৪ সেপ্টেম্বর স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই