,

দলের সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী

news-image

জেলা প্রতিনিধি : নেতাকর্মীরা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যান
টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরার্মশ নিচ্ছেন।

দলের নেতাকর্মীরা জানান, সকালে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সকাল থেকে সভা শুরু হলে কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে দুপুর ১২টার দিকে অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান। পরে কাদের সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্য দিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন। দুপুর আড়াইটার দিকে তিনি চেয়ার থেকে ঢলে পড়েন।

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম

পরে নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যান। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম

উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান বলেন, কাদের সিদ্দিকী বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নেওয়া হবে। তবে আগের তুলনায় কিছুটা সুস্থবোধ করছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই