,

তাহসানের বাবা হওয়ার গুঞ্জন নিয়ে যা জানা গেল

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলতি মাসজুড়েই সুদূর অস্ট্রেলিয়াতে একাধিক শো- রয়েছে তার। আর এরই মধ্যেই আলোচনায় চলে এলেন এই গায়ক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক নবজাতককে তাহসানের দিকে এগিয়ে দিচ্ছেন কেউ। আর তা দেখে উচ্ছ্বসিতও দেখা যায় গায়ককে। আর তাতেই ভক্তরা অনুমান করে বসে, কোলের শিশুটি নিশ্চয়ই রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

এমন গুঞ্জন নিয়ে যখন নেটিজেনদের মাঝে আলোচনা তুঙ্গে, তখনই এ নিয়ে মুখ খুললেন তাহসান; আর জানা গেলও সত্য! আর এ অবস্থায় বিব্রত বলেও জানান এই গায়ক।

এমন দাবি ভিত্তিহীন জানিয়ে তাহসান সংবাদমাধ্যমে বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন তার বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম; এটা তখনকার ছবি।’

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি কওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ওই সময় গায়ক জানান, বিয়ে করেছেন তিনি। সন্ধ্যায় দেশেই বিয়ের পর্ব সেরেছেন। রোজার সঙ্গে চার মাসের পরিচয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তারা দু’জনই নিজেদের পছন্দের কথা একে অপরকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট