,

নাসিরনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা অভিযোগ  

news-image

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলম মিয়া (৬০)কে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে।আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সি পাড়ার নিজ ঘর থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত আলম মিয়া মুন্সি পাড়ার ওয়াহেদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আলম মিয়া লাখাই উপজেলার মানপুর গ্রামের আমেনা বেগমকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই সন্তান নেওয়া নিয়ে দাম্পত্য জীবনে বিরোধ তৈরি হয়। এ নিয়ে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকায় কিছুদিন আগে আমেনা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় আলম মিয়া আদালতে মামলা করেছিলেন। গত চার দিন আগে আত্মীয়স্বজনের সহযোগিতায় মিমাংসায় আবারও আলম ও আমেনা একসঙ্গে বসবাস শুরু করেন। এর পরপরই ঘটে এই হত্যার ঘটনা এমন অভিযোগ পরিবারের।নিহতের বড় বোন আউলিয়া বেগম জানান, বুধবার সকালে আলম মিয়া ঘুম থেকে না উঠায় তারা সন্দেহ করেন। দুপুরে ঘরের পিছনে গিয়ে দেখেন টিনের চালা ভাঙা। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত মরদেহ দেখতে পান।

সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। নিহত আলম ফান্দাউক বাজারের একজন ব্যবসায়ী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজহার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই