রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে রপ্তানি আয়ে ধীরগতি

news-image
অর্থনৈতিক রিপোর্টার : চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) মোট ৮ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করেছে বাংলাদেশ। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বেশি। গত সোমবার (১ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তবে আগস্ট মাসের চিত্র কিছুটা ভিন্ন। ওই মাসে রপ্তানি আয় দাঁড়ায় ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে, যা ২০২৪ সালের আগস্টের তুলনায় ২ দশমিক ৯৩ শতাংশ কম। গত বছরের একই মাসে রপ্তানি আয় হয়েছিল ৪ দশমিক ০৩ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, অর্থবছরের শুরুটা ইতিবাচক হলেও আগস্টে এই ধীরগতি বৈশ্বিক বাজারের চাহিদার ওঠানামা ও আন্তর্জাতিক অর্থনীতির অনিশ্চয়তাকে ইঙ্গিত করছে। তৈরি পোশাক শিল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং বাজার বৈচিত্র্যকরণের সীমাবদ্ধতাও এ ধীরগতির পেছনে ভূমিকা রাখছে।
সামগ্রিকভাবে রপ্তানি খাত স্থিতিশীলতা ধরে রাখলেও আগস্টের ধাক্কা ভবিষ্যৎ মাসগুলোতে সতর্ক থাকার বার্তা দিচ্ছে। নীতিনির্ধারক ও রপ্তানিকারকদের মতে, নতুন বাজার অনুসন্ধান, পণ্যের বৈচিত্র্য এবং লজিস্টিক দক্ষতা বাড়ানো ছাড়া এ প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে।
চলতি অর্থবছরের জুলাই মাসে বাংলাদেশ তৈরি পোশাক খাত থেকে ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের ৬ দশমিক ৫ বিলিয়নের চেয়ে ৯ দশমিক ৬৩ শতাংশ বেশি। এর মধ্যে নিট পোশাক খাতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১১ শতাংশ এবং ওভেন খাতে আয় হয়েছে ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৮ শতাংশ।
তবে আগস্ট মাসে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ হ্রাস। ওই মাসে নিট পোশাক খাত থেকে এসেছে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ঋণাত্মক ৬ দশমিক ৩৪ শতাংশ এবং ওভেন খাত থেকে এসেছে ১ দশমিক ৪০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ঋণাত্মক ২ দশমিক ৬৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের