,

দু’জনের অধরা স্বপ্ন পূরণ হয়েছে : শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : জাতীয় পুরস্কারের আনন্দ ভিন্নভাবে উদযাপন করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান-রানি মুখার্জি। শাহরুখকে দেখা গেল তার ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সহ-অভিনেত্রী রানির সঙ্গে পুরস্কার প্রাপ্তির আনন্দে সুন্দর মুহূর্ত কাটাতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রানির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। যেখানে দেখা যায়, এই জুটি ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ‘তু পহেলি তু আখরি’ গানে একটি সুন্দর নাচের ভিডিও তৈরি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হাতের চোট এখনও সারেনি শাহরুখের। তারই মাঝে নাচের ছন্দে পা মেলালেন তিনি। রানিও তার সঙ্গে জুটি বেঁধে তাল মিলিয়েছেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাতীয় পুরস্কার, আমাদের দু’জনের জীবনেরই অধরা স্বপ্ন যা এবার পূরণ হয়েছে। তোমাকেও অনেক অভিনন্দন রানি। তোমাকে ভীষণ ভালোবাসি।’

দীর্ঘ বছর পরে তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ভক্তেরাও। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘সেই রাহুল এবং টিনার জুটি।’ আবার কারও মতে, ‘একফ্রেমে তাদের দেখব সত্যিই আশা করিনি।’

প্রসঙ্গত, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের জন্য রানি মুখোপাধ্যায়কে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। যা তার অভিনয় জীবনের প্রায় ৩০ বছরে প্রথম জাতীয় পুরস্কার বলা চলে। অন্য দিকে, শাহরুখ খানও ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট