রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের তাণ্ডবে বাড়ছে নিহতের সংখ্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটিতে ধ্বংসযজ্ঞ আরও তীব্র করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের বৃহত্তম নগরী দখলের পরিকল্পনার অংশ হিসেবে প্রায় দশ লাখ মানুষকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আল জাজিরা সূত্রে জানা গেছে, রবিবার ভোর থেকে গাজা উপত্যকায় অন্তত ৭৮ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যাদের মধ্যে ৩২ জন খাদ্যের সন্ধানে ছিলেন।

গাজা সিটিতে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি গোলাবর্ষণে আল-কুদস হাসপাতালের কাছে তাঁবুগুলোতে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া রিমাল পাড়ার একটি আবাসিক ভবনে হামলায় আরও প্রাণহানি ঘটে।

গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক এলাকায় বিস্ফোরক রোবট ব্যবহার করছে এবং গাজা সিটিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করছে।

তিনি জানান, সেনাবাহিনী গত তিন সপ্তাহে বেসামরিক এলাকায় ৮০টিরও বেশি এই ধরনের ডিভাইস বিস্ফোরণ ঘটিয়েছে। এটিকে পোড়া মাটি নীতি বলে অভিহিত করা হয়। যা ঘরবাড়ি ধ্বংস করে এবং জীবনকে বিপন্ন করে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের