,

নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন

news-image

স্টাফ রিপোর্টার : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার মাথার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, সকালে নুরের মাথার সিটিস্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ (শনিবার) আলোচনায় বসবে।

তিনি জানান, নুরের জ্ঞান ফিরেছে, মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে কমপক্ষে ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

এদিকে শনিবার সকাল ৭টার দিকে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘আইসিইউতে চিকিৎসাধীন নুরের কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন।’

অন্যদিকে, শুক্রবার রাতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন, মাথায় গুরুতর আঘাতের কারণে নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এ ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট