,

ছোট ভাইকে বাঁচাতে নদীতে ঝাঁপ, উদ্ধারে এলো ফায়ার সার্ভিস

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানার নিচ থেকে আপন দুই ভাইকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজের পাশে নরসুন্দা নদীর ঘন কচুরিপানার নিচে থেকে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধার হওয়া দুই সহোদর হলেন- কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার বাসিন্দা সাকিব (২৫) ও শাকিল (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসুন্দা নদীর গুরুদয়াল কলেজ এলাকায় ছোট ভাই সাকিব আজ সকাল সাড়ে ৮টার দিকে নদীতে ঝাঁপ দেয়। তা দেখে ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই শাকিলও নদীতে ঝাঁপ দেয়। পরে তারা দুইজনই নদীর ঘন কচুরিপানা ও ময়লা আবর্জনার নিচে তলিয়ে যায়। এ সময় লেকসিটি এলাকায় ভ্রমনে আসা লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে একদল ডুবুরি এসে উদ্ধার অভিযান চালিয়ে দুই ভাইকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নদীতে প্রচুর কচুরিপানা ও আবর্জনার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়লেও ডুবুরি দলের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছোট ভাই সাকিব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে বড় ভাই শাকিলও নদীতে নেমে পড়েন। কিন্তু নদীতে অতিরিক্ত কচুরিপানার কারণে তারা পানির নিচে আটকা পড়েন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই