,

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

news-image

অনলাইন ডেস্ক : চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার রাতে তিনি দেশে পৌঁছান।

আজ বৃহস্পতিবার দুপুরে আন্তবাহিনী জনসংযোগ (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরে সেনাবাহিনী প্রধান চীনের স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

গত ২২ আগস্ট PLA সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তী সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহায়তা প্রদানের বিষয়গুলো আলোচিত হয়।

সেনাবাহিনী প্রধান ২৩ আগস্ট NORINCO গ্রুপের প্রেসিডেন্ট চেন দেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া NORINCO গ্রুপের সামরিক সরঞ্জাম আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ, PLA Academy of Armoured Forces-এর বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা এবং সামরিক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।

সফরের অন্যান্য কার্যক্রমে বেইজিং ও শিয়াং-এ অবস্থিত NORINCO গ্রুপের কারখানা, China Aerospace Long-March International Co Ltd এবং Aisheng UAV Factory পরিদর্শন করা হয়, যেখানে আধুনিক অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন, গবেষণা এবং প্রযুক্তি প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীনে গমন করেন ২০ আগস্ট ২০২৫।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই