,

৫৫ মিনিট কথা বলেও সমাধান পাননি পাইলট, যুদ্ধবিমান বিধ্বস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের পর দেখা দেয় গোলযোগ, বিষয়টি সমাধানে প্রকৌশলীদের সঙ্গে কথাও বলেন পাইলট। তবে সমাধান হয়নি। শেষ পর্যন্ত বিধ্বস্ত হয় এফ-৩৫ মডেলের এই আধুনিক যুদ্ধবিমান। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঘটেছে এই ঘটনা।

দুর্ঘটনাটি ঘটেছিল চলতি বছর ২৮ জানুয়ারি এক তদন্ত প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুদ্ধবিমানটির নোজ ও প্রধান ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক লাইনে বরফ জমে যাওয়ায় গিয়ার কাজ করেনি। আর এ কারণেই দুর্ঘটনা ঘটে। এফ–৩৫ বিমানটি উড্ডয়নের পর পাইলট ল্যান্ডিং গিয়ার ভাঁজ করতে গেলে তা কাজ করেনি। আবার নামাতে চাইলে গিয়ার সোজা না হয়ে একদিকে আটকে যায়। গিয়ার ঠিক করার চেষ্টা করতে গিয়ে বিমানের অবস্থাটা এমন হয়, যেন সেটি মাটিতে নামানো হয়েছে।

বিধ্বস্ত আগে হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। প্রকাশিত ফুটেজে দেখা যায়, যুদ্ধবিমানটি আকাশ থেকে ঘূর্ণি খেয়ে নিচে পড়ে যায়। এর আগে পাইলট নিরাপদে প্যারাস্যুট দিয়ে বিমান থেকে বের (ইজেক্ট) হয়ে যান।

জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে পাঁচজন মার্কিন লকহেড ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন পাইলট। কিন্তু কেউই কোনো সমাধান দিতে পারেননি। ফলে বিমানটি বিধ্বস্ত হয়।

অত্যাধুনিক এই বিমান তৈরি অত্যন্ত ব্যয়বহুল। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় এর দাম কমে এসেছে। ২০২১ সালে েএর দাম ছিল ১৩ কোটি ৫৮ লাখ ডলার। ২০২৪- এ এসে এর দাম দাঁড়িয়েছে ৮ কোটি ১০ লাখ ডলার।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই