,

প্রকাশ্যে ক্ষমা চাইতে সারজিস-হাসনাতকে আল্টিমেটাম

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ফাইল ছবি

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক (অস্থায়ী) সাব্বির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনসিপি নেতা সারজিস আলম ‘‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে ‘কোটা’ শব্দটি ব্যবহার করেছেন। অপরদিকে, হাসনাত আব্দুল্লাহ ‘‘প্রকৌশল অধিকার আন্দোলন’’-এর অযৌক্তিক দাবিকে ন্যায়সংগত বলে আখ্যা দিয়েছেন। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’

তারা বলেন, ‘উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড, এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন রয়েছে।’

সংগঠনটি বলেছে, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি তারা প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে।’

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই