,

যে কারণে ট্রাম্পের ফোন ধরেননি মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিনে খবর ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই ফোন ধরেননি। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টার অ্যালগেমাইনা জাইটুং পত্রিকা ও জাপানের নিক্কেই এশিয়াসহ আরো কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

সরাসরি নাম উল্লেখ না করে মার্কিন প্রশাসনের সূত্র দিয়ে সেখানে বলা হয়েছে, একবার নয়, গত কয়েকদিনে অন্তত চারবার নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদি একবারও সেই ফোন ধরেননি।

এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক আরও সংকটাপন্ন হয়েছে তা নিয়েও কোন সন্দেহ নেই। এমনকি এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বা মার্কিন প্রশাসন কোনো পক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে, ডয়চে ভেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা এবিষয়ে কোনো কথা বলতে চাননি। কিন্তু এই খবর নিয়ে নানান মহলে নানা রকম আলোচনা চলছে।

টাইমস অব ইন্ডিয়ার ওয়াশিংটন ডেস্ক লিখেছে, ‘ট্রাম্প অনেক সময়েই নিজের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে বিশ্ব নেতাদের ফোন করেন। ফলে হোয়াইট হাউস সব সময় ফোন ট্র্যাক করতে পারে না। এনিয়ে মার্কিন প্রশাসন চিন্তিত। তারা প্রেসিডেন্ট এবং তার ফোন কল কতটা সুরক্ষিত তা নিয়ে ভাবছে।’

টাইমস অব ইন্ডিয়ার দাবি, ট্রাম্প তার ব্যক্তিগত ফোন নম্বর দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতের প্রধানমন্ত্রী মোদির মতো নির্দিষ্ট কিছু ব্যক্তিকে। ট্রাম্প যদি মোদিকে ফোন করেও থাকেন, তাহলে তা তিনি নিজের মোবাইল থেকে করেছিলেন, ওভাল অফিস থেকে নয়।

টাইমস অব ইন্ডিয়ার জানায়, ভারতে প্রশাসনিক প্রোটোকল অত্যন্ত বেশি। ভারতের নেতা-মন্ত্রীরা সেই প্রোটোকল মেনে চলেন। ফলে মোবাইল থেকে ফোন এসেছিল বলে সেটি মোদি ধরেননি, এমন চিন্তাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই