,

মেক্সিকোর সিনেটে অধিবেশন শেষে মারামারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর আইনসভার উচ্চকক্ষ সিনেটে বুধবার সহিংসতা ছড়িয়ে পড়ে। দিনের অধিবেশনের শেষ দিকে বিরোধীদলীয় এক নেতা ও সিনেট সভাপতির মধ্যে কিলঘুষি, ধাক্কাধাক্কি ও চিৎকার–চেঁচামেচি হয়।

দিনের অধিবেশনে সমাপনী উপলক্ষে জাতীয় সংগীত গাইছিলেন আইনপ্রণেতারা। এ সময় বিরোধী দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রধান আলেহান্দ্রো আলিতো মোরেনো ক্ষমতাসীন মোরেনা পার্টির সিনেট সভাপতি জেরার্দো ফার্নান্দেজ নোরোনার দিকে তেড়ে আসেন।

নোরোনা পরে সংবাদ সম্মেলনে বলেন, মেক্সিকোতে বিদেশি সেনাদের উপস্থিতি নিয়ে ‘কঠিন বিতর্কের’ পর এ সংঘাত শুরু হয়।

এক ভিডিওতে দেখা যায়, মোরেনো নোরোনার কাছে গিয়ে বারবার বলছেন, ‘আমি অনুরোধ করছি, আমাকে কথা বলতে দিন।’

এরপর তিনি নোরোনার হাত ধরে ফেলেন। নোরোনা তখন বলেন, ‘আমাকে ছোঁবেন না।’

এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মোরেনো এক আলোকচিত্রীকেও ফেলে দেন। নোরোনা যখন পেছনে সরে যাচ্ছিলেন, তখন আরেক আইনপ্রণেতা ছুটে এসে তাঁকে আঘাত করার চেষ্টা করেন।

নোরোনা বলেন, ‘মোরেনো আমাকে টানতে থাকে, ধাক্কা দেয়, আঘাত করে এবং বলে, আমি তোকে মেরে ফেলব, ধ্বংস করে দেব।

তিনি আরও বলেন, শুক্রবার তিনি একটি জরুরি অধিবেশন ডাকবেন এবং মোরেনোসহ পিআরআইয়ের আরও তিন আইনপ্রণেতাকে বহিষ্কারের প্রস্তাব তুলবেন।

অন্যদিকে মোরেনো অভিযোগ করেছেন, নোরোনাই প্রথমে মারমুখী হয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই