,

চূড়ান্ত ভোটার তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করতে চায় ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩০ নভেম্বর প্রকাশ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা।

ইসির সূত্রগুলো জানিয়েছে, কর্মপরিকল্পনায় এমন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

গত ১০ আগস্ট ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আগে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। তবে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

তিনি বলেন, ‘এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করছে ইসি। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছরপূর্ণ করবেন তাদের একটি তালিকাও প্রকাশ করা হবে।’

জানা গেছে, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদের তালিকা প্রকাশ করা হতে পারে ১ নভেম্বর। আর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে ৩০ নভেম্বর।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হলে তফসিল ঘোষণা করতে হবে ভোটের দুই মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।

ইসি কর্মকর্তারা বলছেন, ‘সাধারণত ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হয়। যেহেতু নভেম্বরের একেবারে শেষে ভোটার তালিকা চূড়ান্ত হবে। তাই তফসিল তার কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট