,

পরিণীতির আগের ভিডিও ভাইরাল করলেন নেটিজেনরা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা দম্পতি বিয়ের দুই বছরের মাথায় সুখবর দিলেন। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি স্বামী-স্ত্রী দুজনেই ঘোষণা করেছেন। এই খবরে পরিণীতি ও বাঘব পরিবারে খুশির জোয়ার বইছে।

যদিও একটা সময়ে পরিণীতি বলেছিলেন— তিনি সন্তান দত্তক নিতে আগ্রহী। অতীত খুঁড়ে সেই পুরোনো মন্তব্য বার করেছেন নিন্দুকেরা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার অভিনেত্রী।

সোমবার (২৫ আগস্ট) তারকা জুটি ‘সিলমোহর’ দিলেন বাবা-মা হওয়ার গুঞ্জনে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এর ওপর গাণিতিক ভাষায় লেখা— ওয়ান প্লাস ওয়ান ইজ ইক্যুয়াল টু থ্রি। এর পাশাপাশি পরিণীতি চোপড়া লিখেছেন— আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।

এর আগে ২০১৩ সালের এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে, সম্পর্ক, মাতৃত্ব নিয়ে পরিণীতি চোপড়া বলেছিলেন, তিনি বাচ্চা খুব ভালোবাসেন। আমি সন্তান দত্তক নিতে চাই। অভিনেত্রী বলেন, আসলে আমি অনেকগুলো বাচ্চা চাই। এতবার তো সন্তানধারণ করতে পারব না। তাই দত্তক নেওয়াই ভালো। এ মন্তব্য ছড়িয়ে পড়তেই নিন্দুকেরা খোঁচা দিয়ে বলছেন— দত্তক কি আর নেবেন। সন্তানধারণের পথই তো বেছে নিলেন।

সেই সাক্ষাৎকারেই প্রেম নিয়ে অভিনেত্রী আরও বলেছিলেন, আমি ওই গড়পড়তা প্রেম একদম পছন্দ করি না। ন্যাকা ন্যাকা উপহার বা ফুল আমার পোষায় না। ছেলেরা যখন রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাব দেয়, আমার অসহ্য লাগে। মনে হয়, এক চড় মারি। আমার সাধারণ সম্পর্ক ভালো লাগে। তুমি আমার বাড়িতে এসো অথবা আমি তোমার বাড়িতে যাই। আমরা একসঙ্গে আড্ডা দিই, টিভি দেখি অথবা পিৎজা খাই।

তবে পুরোনো অন্য আরেক সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, যা-ই হয়ে যাক, তিনি কখনই কোনো রাজনীতিককে বিয়ে করবেন না। কিন্তু সেই রাজনীতিবিদেরই প্রেমে পড়েন অভিনেত্রী। রাঘব আম আদমি পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য। ২০২৩ সালে চার হাত এক করেন পরিণীতি ও রাঘব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট