,

অনুমতি ছাড়া ভিডিও করায় ক্ষুব্ধ অভিনেত্রী আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা তুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংলো। রাজ কাপুরের কৃষ্ণরাজ প্রোপার্টির জায়গায় গড়ে ওঠা এই প্রাসাদসম বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি, আর তিন বছরের দীর্ঘ পরিশ্রম।

এরই মধ্যে বাংলোর একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয়ে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। শুরু হয় আলোচনা-সমালোচনা। আর সেই আলোচনার ঝড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী আলিয়া ভাট।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন— আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।

অনুরোধ করে আলিয়া ভাট বলেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন, তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন।

এ ঘটনায় অনেক নেটিজেনই আলিয়া ভাটের পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন লিখেছেন— এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন। আরেক নেটিজেন লিখেছেন—সব দোষ পাপারাজ্জিদের নয়, হয়তো মিডিয়াকে আগভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট