,

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের ৯ দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন স্থানান্তরসহ ৯ দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের হয়রানি ও মিথ্যাচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এই ৯ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে নিহত ফাতেমার মামা লিয়ন মীর, তানভীরের বাবা রুবেল এবং মারিয়াম উম্মে আফিয়ার মা উম্মে তামিমা আকতার বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা যে ৯টি দাবি তুলে ধরেছেন, সেগুলো হলো
১. আইন ও নিয়ম ভেঙে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায়ে মাইলস্টোন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
২. মাইলস্টোনসহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে হবে।
৩. নিহত পরিবারগুলোকে মাইলস্টোন কর্তৃপক্ষকে আর্থিক জরিমানা দিতে হবে।
৪. রানওয়ে সংলগ্ন এলাকা থেকে মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠান নামক কোচিং সেন্টারটি দ্রুত স্থানান্তর করতে হবে।
৫. কোচিং বাণিজ্যের মূল হোতাদের দ্রুত অপসারণ করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
৬. সামাজিক মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী শিক্ষকদের অপসারণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সাথে নিহত পরিবারের সদস্যদের হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
৭. ঘটনার প্রকৃত চিত্র জানার জন্য মাইলস্টোন কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে।
৮. জনস্বার্থে রিটকারী আইনজীবীর রিট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের রিট বাস্তবায়ন করতে হবে।
৯. বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনবসতিহীন বা জনহীন এলাকায় স্থানান্তর করতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই