,

আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’

ট্রাম্প বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’

ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরাইলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এটি এমন এতটি পরিকল্পনা যা জাতিগত নির্মূলের সমান এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

এর আগে সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় পাঁচ সাংবাদিক সহ ২১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়ে অবগত ছিলেন না বলে মনে হয়েছিল। এ ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য চাপ দেওয়া হলে তিনি বলেন, ‘আচ্ছা, আমি এতে খুশি নই। আমি এটি দেখতে চাই না। একইসঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে। ‘

এরপর ট্রাম্প গাজায় অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তির জন্য তার প্রচেষ্টা সম্পর্কে কথা বলতে শুরু করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট