,

মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে : ধর্ম উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসূলের (স.) আলোকে আমাদের এ সমাজকে গড়তে হবে। আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। বিগত ৫৪ বছর যাবৎ এ দেশের সম্পদ লুট হয়েছে। যারা সম্পদ লুট করেছে তারা কখনো দেশ প্রেমিক নয়। যারা পালিয়েছে তারা কখনো দেশ প্রেমিক নয়। দ্বীনের স্বার্থে বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে আয়োজিত মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যুগ যুগ ধরে এ দেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। এ দেশের ইসলামিক দলগুলো সব সময় দেশের কল্যাণ, জনগণের মঙ্গল ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি। ভিন্ন মত ও মতাদর্শ থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলোকে বৃহত্তর স্বার্থে একত্রিত হতে হবে। জনগণের ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন ও দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

জাতির স্বার্থে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এবং আগামী প্রজন্মের কল্যাণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী হবে।

এ সময় তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদকে নতুন মডেলের আধুনিক স্থাপত্যশৈলীতে পুনর্নির্মাণের পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবং মসজিদের আদি ঐতিহ্য সংরক্ষণ করেই এ কাজ করা হবে।

আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট