,

মা হতে চলেছেন পরিণীতি চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : মাস কয়েক ধরেই গুঞ্জন চলছে, মা হচ্ছেন পরিণীতি চোপড়া। কিন্তু, প্রতিবারই সেই খবর নাকচ করে এসেছেন অভিনেত্রী। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রীর স্বামী রাঘব চড্ডা জানান, সুখবর খুব শীঘ্রই দিতে চলেছেন। স্বামীর কথা শুনে চোখ বড় হয়ে যায় পরিণীতির। এই ঘটনার মাস খানেকের মধ্যেই, আজ সুখবর দিলেন পরিণীতি। কোলে আসছে সন্তান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, আজ সোমবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট কেক, যার উপর আঁকা রয়েছে ছোট্ট দুটি পা। পায়ের ওপর লেখা 1+1=3 ব্যাস এইটুকুই। এইটুকুই যথেষ্ট বোঝার জন্য যে খুব তাড়াতাড়ি তাদের ঘরে আসতে চলেছে ছোট্ট সদস্য।

পোষ্টের ক্যাপশনে পরিনীতি লেখেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদ ধন্য।’ ক্যাপশন দেখে একেবারে স্পষ্ট বাবা মা হতে চলেছেন বলি অভিনেত্রী পরিণতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

কিন্তু রাঘব যে আগেভাগেই সুখবর দিয়ে দিয়েছিলেন তার প্রমাণ পাওয়া গেল আজ পরিনীতি এবং রাঘবের করা পোস্ট থেকে। তবে শুধু একটি কেকের ছবি নয় আরও একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেছেন তারা, যেখানে দেখা যাচ্ছে গর্ভবতী স্ত্রীকে নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছেন রাঘব।

বোঝাই যাচ্ছে, হাজার কাজের মধ্যেও স্ত্রীকে সম্পূর্ণ সময় দিচ্ছেন তিনি। রাঘব এবং পরিণীতির এই পোস্ট দেখে ভীষণ ভীষণ খুশি সকলে। ইতিমধ্যেই ক্যাপশনে বহু শুভাকাঙ্ক্ষী রাঘব এবং পরিনীতিকে তাঁদের আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে রাঘবকে বিয়ে করেছিলেন পরিনীতি। ২ বছরের মধ্যেই সকলকে সুখবর শোনালেন এই দম্পতি। যদিও এখন প্রায় সকলেই বিয়ের কয়েক বছরের মধ্যেই সুখবর শোনাচ্ছেন, যার মধ্যে এবার যোগ দিলেন পরিনীতিও।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই