,

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এ অঞ্চলের অন্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে এ কথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস ‘টমি’ পিগট।

বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং এ অঞ্চলের অন্য দেশগুলোকেও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।’

২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযান শুরু হওয়ার পর কয়েক মাসের মধ্যেই ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও দেশে চার লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছিল।

এছাড়া প্রতি বছর নতুন করে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে। সাম্প্রতিক সময়ে নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গাসহ বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট