,

ভিয়েতনামে সরানো হলো ৫ লাখ মানুষকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো সময় আছড়ে পরবে শক্তিশালী টাইফুন কাজিকি।তার আগে গতকাল রবিবার ভিয়েতনামের চারটি উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, থান হোয়া, কোয়াং ত্রি, হিউ এবং দানাং অঞ্চলের প্রায় দেড় লক্ষ পরিবারকে উপকূল থেকে সরিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় ভিয়েতনাম এয়ারলাইন্স এবং ভিয়েজেট বিমান পরিষেবা বন্ধ রেখেছে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারজানিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ধেয়ে আসছে কাজিকি। এর ফলে ব্যাপক বৃষ্টি এবং বন্যার সম্ভবনা আছে।

ভিয়েতনামের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার সকালে ঘূর্ণিঝড়টি দেশটির মধ্যাঞ্চলীয় উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে পশ্চিমমুখী হয়ে এগোচ্ছিল এটি। বাতাসের বেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার। আজ সোমবার উপকূলে আছড়ে পড়ার সময় এর গতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট