রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার অবস্থান, সেনা মোতায়েন (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেন ছাত্র-জনতা পরিচয়ে কিছু মানুষ।

এসময়, সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

আন্দোলনকারী ছাত্রদের দাবি- ফজলুর রহমানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এদিকে, একই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। নিজ জেলা কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তার দল বিএনপিও তাকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়ে শোকজ করেছে।

এদিকে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ, তাদের ভূমিকায় আমি সন্তুষ্ট। আমার বাসা থেকে ফোন করার দশ মিনিটের মধ্যে তারা ব্যবস্থা নিয়েছে। তবে আমি আমার মৌলিক অধিকার পেতে চাই, আমার সাংবিধানিক অধিকার চাই। আমার সন্তানদের নিরাপত্তা চাই।’

তিনি বলেন, ‘মব সৃষ্টি করে আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আপনারা আমার পুরো বক্তব্য দেখুন, ভুল হলে ক্ষমা চাইব।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের