সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিমি

news-image

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় ১৮ কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকালে লাল ফিতা কেটে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আশপাশের দেশের তুলনায় আমাদের দেশে রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। কারণ রাস্তা-ঘাট নির্মাণ দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমানো গেলে নির্মাণ ব্যয় ২০ থেকে ৩০ শতাংশ কমানো সম্ভব। ঢাকা শহরেও বাইপাস সড়ক করতে হবে। যাতে শহরকে যানজট মুক্ত করা যায়।
আমাদের সক্ষমতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সড়ক নির্মাণে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও রেলওয়ে সেক্টরেও বাইরে থেকে লোক এসে কাজ করে দেয়। কিন্তু সেটা আর কত দিন? শত শত কিলোমিটার নতুন রেলপথ হলো। ফিজিক্যাল স্টাডি করতে হয়েছে বাইরের দেশের প্রকৌশলী দিয়ে। তাহলে আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কি? তিনি আরো বলেন, নদীপথ রেলপথ ও বিমান পথে যাতায়াতে অবহেলা করা হচ্ছে। এসব পথের ব্যবহার বাড়াতে হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। মাল্টি লেভেল পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনার মধ্যে সবকিছু একত্রে দেখা হবে। যেখানে যেটা উপযুক্ত সেখানে সেটার ওপর জোর দেওয়া হবে। যেখানে নদীপথে যাতায়াত সহজ হবে সেখানে নদীপথের উপর জোর দেওয়া হবে। যেখানে রেলের জন্য সহজতর হবে, সেখানে রেলের জন্য জোর দেওয়া হবে। শুধুমাত্র সড়কের ওপর নির্ভরতা এটা আমাদের কমাতে হবে। প্রত্যেক দিনই জমি অধিগ্রহণ এটা একটা দীর্ঘ এবং অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। এজন্য এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে নিজেরা একটা রাস্তা করে দেখান। নিজেরা একটা পাওয়ার প্লান্ট করে দেখান। নিজের একটা ট্রান্সমিশন লাইন করে দেখান। বিদেশিদের নির্ভরতা থেকে আমাদের মুক্ত হয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০