,

সত্যিই কী ভাঙছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন দীর্ঘ ৩৭ বছরের। দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। কিন্তু চলতি বছরের শুরুতে গুঞ্জন ওঠে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। তখন অবশ্য সেই গুঞ্জন ধামাচাপা দিয়েছিলেন দুজনেই। কিন্তু সম্প্রতি সুনীতা আহুজার একটি ভ্লগ ফের উসকে দিল গোবিন্দ সঙ্গে তার ডিভোর্সের বিতর্ক। শুধু তাই নয়, গোবিন্দর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নাকি আইনি পথে হাঁটছেন সুনীতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর ধারা অনুযায়ী গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়াসহ কয়েকটি অভিযোগে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন সুনীতা। তার অভিযোগ, গোবিন্দ পরকীয়ায় জড়িত ছিলেন, সংসারে নির্যাতন করেছেন এবং দাম্পত্যে প্রতারণা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মে আদালত গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি। এরপর আদালত তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছেন। অন্যদিকে সুনীতা গত জুন মাস থেকে নিয়মিত শুনানিতে ও আদালতের নির্দেশে পরামর্শদাতা সেশনে উপস্থিত থাকছেন।

এদিকে সুনীতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ভ্লগ বানান। সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনও আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা সে কথা আমার শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের উপর ভরসা রাখি। আমি জানি যে যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে সে কখনই ভালো থাকবে না।

স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করলেও গোবিন্দর এক ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্থান টাইমসকে জানায়, এখন কিছু সমস্যা দেখা গেলেও ডিভোর্সের প্রশ্নই আসে না। মানুষ পুরোনো বিষয়গুলো আবার টেনে আনছে, আসলে এমন কিছু হচ্ছে না।

গোবিন্দ ও সুনীতা দুজনেই নীরব থাকলেও অভিনেতার ম্যানেজার শশী বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সব দম্পতির মধ্যেই কিছু মতবিরোধ থাকে। এগুলো অনেক পুরোনো কথা, যেগুলোকে এখন মসলা মিশিয়ে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করছে কিছু মানুষ ও মিডিয়া।

’ সূত্র : হিন্দুস্থান টাইমস ও সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই