,

নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে খাদে, নিহত ৫

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হন । শুক্রবার (২২ আগস্ট) নিউ ইয়র্ক রাজ্যের শহরের বাফেলো থেকে ২৫ মাইল পূর্বে পেমব্রোকের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, ওই বাস ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে বহু যাত্রী ভেতরে আটকা পড়ে, আবার কেউ বাইরে ছিটকে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। খবর পেয়ে আটটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় জরুরি বিভাগ। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট