,

ইসরাইলের বিপক্ষে খেলে পাওয়া টাকা গাজার মানুষকে দেবে নরওয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) ঘোষণা করেছে, ইসরাইলের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া সব অর্থ গাজার মানবিক ত্রাণ কার্যক্রমে দান করা হবে।

১১ অক্টোবর অসলোতে উলেভাল স্টেডিয়ামে গ্রুপ আই-এর ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইসরাইল। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে।

এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা কিংবা অন্য কোনো সংস্থা গাজার মানুষের দীর্ঘদিন ধরে চলা মানবিক কষ্ট এবং বেসামরিক জনগণের ওপর অপ্রতিসম হামলার প্রতি উদাসীন থাকতে পারি না। আমরা চাই এই ম্যাচের আয় এমন একটি মানবিক সংস্থাকে দিতে, যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচানোর কাজ করছে এবং সক্রিয়ভাবে জরুরি সহায়তা দিচ্ছে।’

এদিকে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) বুধবার প্রতিক্রিয়া জানিয়ে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকেও নিন্দা জানায় এবং নিশ্চিত করে যে এই অর্থ ‘সন্ত্রাসী সংগঠন বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়।’

ম্যাচ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করছে এনএফএফ। নিরাপত্তার কারণে ২৬ হাজার আসনের স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩ হাজার কমানো হতে পারে বলেও জানানো হয়েছে।

গত বছর অক্টোবর থেকে নিজেদের মাঠে কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি ইসরাইল। তারা নরওয়ের বিপক্ষে গত মার্চে হাঙ্গেরিতে নিজেদের ‘হোম’ ম্যাচ খেলেছিল, যেখানে ৪-২ গোলে জেতে নরওয়ে। বর্তমানে পাঁচ দলের গ্রুপে নরওয়ে শীর্ষে আছে, ইসরাইল ও ইতালি আছে তাদের পেছনে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই