,

আজ ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবস

news-image

স্টাফ রিপোর্টার : ২০০৪ সালের আজকের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভয়াবহ গ্রেনেট হামলার ঘটনা ঘটে। যা দেশের মানুষের কাছে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস হিসেবে পরিচিত।

২০০৪ সালের ওই সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের তৎকালীন বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ নেতৃবৃন্দ।

সেদিন গ্রেনেড হামালায় ২৩ জন ঘটনাস্থলে নিহত হন। ওই ভয়াবহ হামলায় শেখ হাসিনাসহ কয়েকশ মানুষ আহত হন। সমাবেশে বক্তব্য শেষ করে শেখ হাসিনা মঞ্চ থেকে নামার সময় গ্রেনেড বিস্ফোরণ শুরু হয়। একের পর গ্রেনেড এসে ট্রাকের সামনে সমাবেশের ওপর পড়তে থাকে।

গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভি রহমান গুরুতর আহত হন এবং পরে ২৪ আগস্ট তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গ্রেনেড বিস্ফোরণের প্রচণ্ড শব্দে শেখ হাসিনার কানের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ট্রাকের ওপর মানববর্ম রচনা করেছিলেন আওয়ামী লীগের নেতারা। মানববর্ম দিয়ে আড়াল করে তাকে দ্রুত গাড়িতে তুলে দেওয়া হয়। কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তার ধানমন্ডির বাসভবন সুধাসদনের দিকে যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ গাড়িটিতেও গুলিবর্ষণ করা হয়।

সেদিনের গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন-মোস্তাক আহমেদ সেন্টু, ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, রফিকুল ইসলাম আদা চাচা, সুফিয়া বেগম, হাসিনা মমতাজ রীনা, লিটন মুন্সী ওরফে লিটু, রতন সিকদার, মো. হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মামুন মৃধা, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, আবদুল কুদ্দুস পাটোয়ারী, আতিক সরকার, নাসিরউদ্দিন সরদার, রেজিয়া বেগম, আবুল কাসেম, জাহেদ আলী, মমিন আলী, শামসুদ্দিন, আবুল কালাম আজাদ, ইছহাক মিয়া এবং অজ্ঞাতপরিচয় আরও দুজন।

আহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগের উম্মে রাজিয়া কাজল, মাহবুবাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট