,

সাভার পৌরসভায় ঘুষের টাকা নিয়ে দুই কর্মকর্তার মারামারি ভিডিও ভাইরাল

news-image
সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভার পৌরসভার ভেতরে ঘুষের পাঁচ হাজার টাকা ভাগাভাগি নিয়ে দুই কর কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌর কার্যালয়ে এ ঘটনায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
জানা গেছে, চলতি বছরের জুনে দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের আবেদনের জন্য এক বাসিন্দার কাছ থেকে সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম পাঁচ হাজার টাকা নেন এবং মাত্র এক হাজার ১৫০ টাকার রশিদ দেন। কিন্তু কাজটি তিনি ইচ্ছাকৃত পেন্ডিং রাখেন।
বুধবার দুপুরে কর নির্ধারক নাজমুল হাসান এই বিষয়ে নজরুলকে প্রশ্ন করলে প্রথমে কথা কাটাকাটি হয় এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কর নির্ধারক কর্মকর্তা তন্দ্রা ইয়াসমিন।
তিনি বলেন, নাজমুল ভাই ও নজরুল ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে একে অপরকে আঘাত করেন। মূলত একটি ফাইল নিয়ে ঘটনাটি ঘটে। উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লে তারা।
এ জানতে চাইলে নাজমুল হাসান বলেন, একটি ফাইলের কাজ না করেই পেন্ডিং রাখেন নজরুল। বাড়ির মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার ১৫০ টাকার রশিদ দিয়েছেন। বিষয়টি জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে আমাকে আঘাত করেন নজরুল। তখন হাতাহাতি হয়।নজরুল ইসলাম বলনে, এখানে মারামারি হয়নি। আমাদের মধ‍্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ঠিক হয়ে গেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে নজরুল ইসলামের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট