,

৫ বছরে ভারতে বিদেশি পর্যটক আগমনে শীর্ষে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ভ্রমণে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিরা দ্বিতীয় স্থানে রয়েছেন। গত পাঁচ বছরের বিদেশি পর্যটক আগমনের (এফটিএ) তালিকায় এ তথ্য জানায় ভারত সরকার। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য উপস্থাপন করেন।

সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ভ্রমণে শীর্ষ ১০ দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স ও সিঙ্গাপুর।

বছরভিত্তিক হিসাবে দেখা যায়, ভারতে বিদেশি পর্যটক আগমন ছিল ২০২০ সালে ২৭.৪৫ লাখ, ২০২১ সালে ১৫.২৭ লাখ, ২০২২ সালে ৬৪.৩৭ লাখ, ২০২৩ সালে ৯৫.২১ লাখ এবং ২০২৪ সালে ৯৯.৫২ লাখ। অন্যদিকে আন্তর্জাতিক পর্যটক আগমন ছিল যথাক্রমে ৬৩.৩৭ লাখ, ৭০.১০ লাখ, ১৪৩.৩০ লাখ, ১৮৮.৯৯ লাখ এবং ২০৫.৬৯ লাখ।

গজেন্দ্র সিং শেখাওয়াত আরও জানান, ২০২০ এবং ২০২৩ সালে ভারত ভ্রমণে শীর্ষে ছিল বাংলাদেশ। তবে ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে এ স্থান দখল করে যুক্তরাষ্ট্র। শীর্ষ পাঁচ দেশের বাকি তিনটি হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করে দেয়। পরে জরুরি বিবেচনায় সীমিত আকারে ভিসা দেওয়া শুরু হয়। দুই দেশের টানাপোড়েনের মধ্যেও ভারত ভ্রমণে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট