বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানের ভোট চায় ইইউ, আর্থিক সহায়তার আশ্বাস

news-image
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি। সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।
মাইকেল মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ এর জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ।
তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করবে ইইউ।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ-এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি