,

বসুন্ধরায় রিকশার পরিবর্তে শাটল, ৫০ টাকার ভাড়া মাত্র ১০ টাকা

news-image

স্টাফ রিপোর্টার : রাজধানীতে রিকশাচালকদের সব সময় দিতে হয় বাড়তি ভাড়া। অল্প পথ গেলেও দিতে হয় ৫০ থেকে ৭০ টাকা। যাত্রী যদি স্কুলের শিক্ষার্থী বা অভিভাবক হন, তাহলে সেই ভাড়া বেড়ে হয়ে যায় দ্বিগুণ। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস।

এই সার্ভিসে খুশি স্কুলশিক্ষার্থীরা। রিকশার তুলনায় শাটল বাসের ভাড়া অনেক কম। পরিবেশবান্ধব, আরামদায়ক এবং খোলামেলা এই বাহনে একসঙ্গে ১০ থেকে ১২ জন যাত্রী বসতে পারেন।

এক স্কুলশিক্ষার্থী জানান, ‘এই বাহনটি খুব ভালো। রিকশায় যেতে ৪০ টাকার বেশি ভাড়া দিতে হয়, কিন্তু শাটল বাসে ভাড়া মাত্র ১০ টাকা। তাছাড়া একসঙ্গে অনেকজন ওঠার সুবিধা থাকায় নিরাপত্তাও বেশি।’

শাটল বাস খোলামেলা, ভাড়া সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায় যাত্রীরা এর বৃহৎ পরিসরে চালুর দাবি জানিয়েছেন।

এক অভিভাবক বলেন, ‘ভাড়া সাশ্রয়ী ঠিকই, তবে বড় আকারে চালু না হলে সুফল মিলবে না।

আশা করি খুব শিগগিরই শাটল বাস সার্ভিসের সংখ্যা বাড়বে। এতে বসুন্ধরা আবাসিক এলাকার যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

প্রাথমিকভাবে বসুন্ধরার ৩০০ ফিট মুখ থেকে এভারকেয়ার হাসপাতালের পকেট গেট পর্যন্ত দুটি শাটল বাস চলাচল করছে। প্রতিটি বাসে রয়েছে ছয়টি ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ৮০ কিলোমিটার চলতে পারে। শিগগিরই গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

রিকশার পরিবর্তে এমন পরিপাটি বাহন রাজধানীতে ছড়িয়ে পড়লে যাতায়াত নিশ্চয়ই আরও স্বস্তিদায়ক হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট