,

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

news-image

স্টাফ রিপোর্টার : ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা। বৈঠকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের পাশাপাশি এখানে পড়তে আসা সেখানকার শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম।
রবিবার গতকাল রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার চৌধুরী ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।
এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। পাশাপাশি বাংলাদেশে অধিকসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ তৈরিতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই