,

মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

news-image

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন তাইফুল ইসলাম(৪৫) ও তার ছেলে মিনহাজ শেখ(১০)। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে তালাক দেওয়ার পর ছেলেকে সাথে নিয়ে প্রতীকী আনন্দ প্রকাশে দুধ দিয়ে গোসল করেন তাইফুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাইফুল ইসলামের স্ত্রী ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে তার ১২ বছরের সংসার চলছিল। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের অভিযোগে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে ওঠে।

অবশেষে (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তাইফুল ইসলাম স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। তালাকের কিছুক্ষণ পর তিনি ও তার ছেলে মিনহাজ শেখকে সাথে নিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন।

তাইফুল ইসলাম দাবি করেন, গত ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা বাবা-ছেলে দুধ দিয়ে গোসল করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর মতে, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে চলে আসা দুঃখজনক। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই