,

অত্যাধুনিক ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে পৃথিবীর কক্ষপথে একটি অত্যাধুনিক ইন্টারনেট স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি। বুধবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪৩ মিনিটে ‘লং মার্চ-৫বি’ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি স্যাটেলাইটটিকে সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে।

এই মিশন লং মার্চ সিরিজের ৫৮৮তম উৎক্ষেপণ হিসেবে চিহ্নিত হয়েছে, যা চীনের মহাকাশ অভিযানে ধারাবাহিক সাফল্যের আরেকটি নিদর্শন।

এর আগে, গত শনিবার সকালে পূর্ব চীনের শানডং প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় আরেকটি রকেট ‘স্মার্ট ড্রাগন-৩’। ১১টি স্যাটেলাইট নিয়ে বিশাল রকেটটি রিঝাও শহরের উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা নিয়মিতভাবে কক্ষপথে স্যাটেলাইট পাঠিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে যোগাযোগ, আবহাওয়া, বিজ্ঞান গবেষণা এবং সামরিক প্রয়োজনে ব্যবহৃত স্যাটেলাইট।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট