,

ট্রাম্পের অধিনে চাকরি করতেন সুস্মিতা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন সম্প্রতি অভিনয়ে অনিয়মিত তবে অনুরাগীদের আলোচনায় এখনও প্রাসঙ্গিক তিনি। দীর্ঘদিন বিরতির পর ‘আর্য়া’ সিরিজ দিয়ে আবারও ফিরছেন অভিনেত্রী। বর্তমানে সিরিজের প্রচারণায় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ওয়েব সিরিজের প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘মিস ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন সুস্মিতা। ওই সাক্ষাৎকারে তিনি জানান, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজি পরিচালনার সময় তাকে তৎকালীন মিস ইউনিভার্সের মালিক ডোনাল্ড ট্রাম্পের সংস্থার সঙ্গে কাজ করতে হয়েছিল।

সুস্মিতা বলেন, ‘মিস ইউনিভার্স অর্গানাইজেশন যখন তাকে ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব দেয়, তখন এটি তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। তবে তিনি স্বীকার করেন যে, ফ্র্যাঞ্চাইজির জন্য যে চুক্তিটি তাকে স্বাক্ষর করতে হয়েছিল, তা ছিল খুবই কঠিন। যেহেতু ডোনাল্ড ট্রাম্প এটির মালিক ছিলেন, তাই বিষয়টি তার কাছে মোটেও আনন্দদায়ক ছিল না।’

রাজনীতিতে আসার আগে ডোনাল্ড ট্রাম্প সে দেশের অন্যতম সফল শিল্পপতি। একাধিক ব্যবসায় বিনিয়োগ ছিল তার। ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিকানা ছিল তার হাতে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত মিস ইউনিভার্স ইন্ডিয়ার দায়িত্ব নেয় ট্রাম্পের সংস্থা।

অভিনেত্রীর কথায়, ‘তিনি এক বছরের জন্য মিস ইউনিভার্সে কাজ করেছিলেন, এবং সেই সময়ে ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প।’

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সুস্মিতা বলেন, ফ্র্যাঞ্চাইজি তাঁর সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে কয়েকবার দেখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি অভিনেত্রী। তিনি মন্তব্য করেন যে, কিছু মানুষ আছেন যারা তাঁদের সাফল্য বা ক্ষমতার জন্য নয়, বরং তাদের ব্যক্তিত্বের কারণে প্রভাব ফেলেন। তবে ট্রাম্পের সেই ধরনের ব্যক্তিত্ব নেই।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই