,

সৌদিতে ঘুষ নিয়ে অবৈধ হজযাত্রীদের সহায়তা অপরাধে ৩০ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

news-image

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবে অনুমতি ছাড়া হজ করতে আসা ব্যক্তিদের অবৈধভাবে সুযোগ করে দেওয়ার অভিযোগে ৩০ জন সরকারিকর্মকর্তাকে গ্রেপ্তার করে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা)। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এইঅভিযান পরিচালনা করা হয় । অভিযুক্তরা অর্থের বিনিময়ে নিরাপত্তা চৌকিগুলো পার হতে সহায়তা করতেন অবৈধহজযাত্রীদের।

নাজাহা’র বরাত জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্নীতির ঘটনায় এই অভিযানগুলো চালানো হচ্ছে এবং অপরাধীদেরবিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি বড় অংশই সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত। এরমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৬ জন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২ জন এবং ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ও খোদ দুর্নীতি দমন কর্তৃপক্ষের(নাজাহা) একজন করে কর্মকর্তা রয়েছেন বলে প্রমাণ পাওয়া যায় ।

এ ছাড়াও উক্ত ঘটনার পাশাপাশি আরও বেশ কয়েকটি দুর্নীতির মামলায় বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যেবিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, অস্থায়ী কাজের ভিসা বাড়ানোর জন্য ঘুষ গ্রহণ এবং পৌরসভার নিয়ম লঙ্ঘনেরঅভিযোগ বাতিল করার বিনিময়ে অর্থ গ্রহণের মতো ঘটনাও রয়েছে। এছাড়া, বিমানবন্দরের বাজেয়াপ্ত তামাকের চালানছাড়ানোর জন্য এক প্রবাসী নাজাহা’র কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েন।

নাজাহা’র একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, যারা সরকারি তহবিল আত্মসাৎ করবে বা ব্যক্তিগত লাভের জন্য পদেরঅপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাকরি থেকে অবসরে গেলেওকাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন প্রয়োগে কোনো প্রকার সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শন করা হবে না ।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই